মাসুদুর রহমান মামুন
মাসুদুর রহমান মামুন
জন্ম : 15th January
Followers : -3

বায়োগ্রাফি : মাসুদুর রহমান মামুন একাধারে আইনজ্ঞ, ব্যাংকার ও কথাসাহিত্যিক। হাওরের জলরাশি আর বর্ষার অবারিত বিস্তারে ঘেরা হবিগঞ্জের বানিয়াচংয়ে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে এলএল.বি. (সম্মান) ও এলএল.এম. সম্পন্ন করে তিনি ব্যাংকিং খাতে আইন-পেশাজীবী হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তবে দলিল ও ধারার শৃঙ্খলার আড়ালে তিনি লালন করেছেন এক নিভৃতচারী গল্পকারকে। তার কাছে লেখালেখি হলো ‘অক্ষরের মিছিলে অনুভূতির পদযাত্রা’। তার লেখায় পাশাপাশি হাঁটে সমকাল ও অতীত, জাগতিক জীবন ও আত্মিক অন্বেষণ। নগরজীবনের যান্ত্রিকতা, প্রযুক্তির ছায়ায় হারিয়ে যাওয়া মানুষ আর সম্পর্কের সূক্ষ্ম ফাটল তাঁর কথাসাহিত্যের প্রধান উপজীব্য। ‘ছায়াজাল’ উপন্যাসে সেই অন্তর্দৃষ্টিরই এক পরিণত প্রকাশ ঘটেছে, যা পাঠককে ভাবাবে দীর্ঘক্ষণ।