কায়সার কবির
কায়সার কবির
জন্ম : 30th March
Followers : 9

বায়োগ্রাফি : কায়সার, দিনটা কাটিয়ে দেন একজন কর্পোরেট দাস হিসেবে। সন্ধ্যায় জিমে গিয়ে অফিসের রাগ লোহার উপর ঝাড়েন। রাতে একসঙ্গে চারটি অ্যানিমে, ছয়টি বই আর দুটি টিভি সিরিজ চালিয়ে দিনে চব্বিশ ঘণ্টার বেশি না থাকার জন্য ঈশ্বরের কাছে অভিযোগ দায়ের করেন। লেখেন খুব কম। কারণ কিছু বন্ধু আছেন, যাঁরা সত্যিকারের লেখক এবং কোনো এক অজ্ঞাত কারণে বিশ্বাস করেন তাঁর প্রতিভা আছে। ভুলটা ভাঙানো উচিত ছিল। কিন্তু প্রশংসা শুনতে তাঁর ভালোই লাগে। কেউ যদি জিজ্ঞেস করে যে তিনি কী লেখেন, তিনি একটা বোকা হাসি দিয়ে প্রসঙ্গ বদলে ফেলেন। তাই সরাসরি গল্পগুলোই পড়ে নিন।