তানভীর আহমেদ সৃজন
তানভীর আহমেদ সৃজন
জন্ম : 21st September
Followers : 190

বায়োগ্রাফি : পুরো নাম দেওয়ান তানভীর আহমেদ সৃজন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা শরীয়তপুর জেলার এক মফস্বল শহরে। লেখালেখি করেন স্কুল জীবন থেকেই। প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, শাহরিয়ার কবির, সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্রকুমার রায়, আগাথা ক্রিস্টি, স্টিফেন কিং, মারিও পুজো প্রমুখ। প্রিয় চরিত্র বিজ্ঞানী সফদর আলী, মিসির আলি, ফেলুদা, প্রফেসর শঙ্কু ও ব্যোমকেশ বক্সী। প্রিয় জনরা থ্রিলার ও সায়েন্স ফিকশন। লেখকের এখন পর্যন্ত প্রকাশিত বই ‘রু’, ‘প্রজেক্ট পাই’, ‘একটা গল্প শুনবেন?’, ‘যে গল্পের শেষ নেই’, ‘গল্পটা অসুর বধের’ প্রভৃতি।